ঢাকা ০২:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মরক্কোতে ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ আফ্রিকার দেশ মরক্কোয় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। এতে আহত হয়েছেন আরও কয়েক শতাধিক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ১ হাজার ৩৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। স্থানীয় সময় শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে ৬ দশমিক ৮ মাত্রায় ভূমিকম্পটি আঘাত হানে।

এদিকে মরক্কোতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৯ সেপ্টেম্বর) মরক্কোর প্রধানমন্ত্রী আজিজ আখানুচের কাছে পাঠানো এক চিঠিতে ভূমিকম্পে হতাহতের ঘটনায় দুঃখ ও শোক প্রকাশ করেন তারা।

শোকবার্তায় রাষ্ট্রপ্রধান ভূমিকম্পে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের আশা, মরক্কোর সরকার ও জনগণ ধৈর্যের সঙ্গে এ দুর্যোগ মোকাবিলা করতে সক্ষম হবে।

এদিকে মরক্কোর প্রধানমন্ত্রীকে পাঠানো এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, গত রাতে মরক্কোর এটলাস পর্বতমালায় আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে নিহতদের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, বাংলাদেশের জনগণ, সরকার এবং ব্যক্তিগত পক্ষ থেকে এই মর্মান্তিক ঘটনায় বিপুল মানুষের প্রাণহানি এবং সম্পত্তি ধ্বংসের জন্য গভীর সমবেদনা জানাচ্ছি।

শেখ হাসিনা আরও বলেন, আমরা নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকের এই মুহুর্তে আমরা শোকাহত পরিবারের সদস্যদের এবং মরক্কোর জনগণের সঙ্গে আছি। মহান আল্লাহ তাদের অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মরক্কোতে ভূমিকম্পের ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০১:২৪:৪৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩