ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪৮ বার

ভারতের দিল্লিতে আগামীকাল শনিবার থেকে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নিয়ে আজ শুক্রবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে দেশটির স্থানীয় সময় সন্ধ্যা ৭ টার কিছুক্ষণ আগে বাইডেনের বিমান অবতরণ করে। আজকেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মার্কিন প্রেসিডেন্ট।

এ দুই নেতার মধ্যে বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। এরমধ্যে ফাইটার জেট ইঞ্জিনের চুক্তির বিষয়ও অন্তর্ভুক্ত আছে।

এবারে জি-২০ সম্মেলনের সময় ১৫টি দ্বিপক্ষীয় বৈঠক করবেন নরেন্দ্র মোদি। যার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁও রয়েছেন।

ইতিমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মোদির বৈঠক সম্পন্ন হয়েছে। সম্মেলন শুরুর দিন অংশ নেওয়ার পাশাপাশি, যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতার সঙ্গে বৈঠক করবেন মোদি।

রোববার সম্মেলনের দ্বিতীয় দিনে বৈঠক করবেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে। এরপর ১১ সেপ্টেম্বর সোমবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মোদির। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন মোদি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নয়াদিল্লি পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

আপডেট টাইম : ১২:২১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০২৩