ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩
  • ১৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভীর সরকারি বাসভবনে কয়েকদিন আগে একটি গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ধারণা করা হয়েছিল— প্রেসিডেন্ট হয়ত তার ক্ষমতাবলে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। সেই বৈঠকের রেশ কাটতে না কাটতেই প্রেসিডেন্ট ভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক হয়েছে।

পাক সংবাদমাধ্যম জিও টিভি শুক্রবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার দিনের শেষ দিকে সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আলী দুরানির সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট আলভি। আজ শুক্রবারই প্রেসিডেন্ট আলভির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

সাবেক তথ্যমন্ত্রী ও মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী দুরানি সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের অধীনে মন্ত্রির দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে ২০২০ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও সদ্যই সাবেক হওয়া প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে কোট লোকপট কারাগারে দেখা করেছিলেন দুরানি। ওই সময় তার কাছে ‘জরুরি বার্তা’ পৌঁছে দিয়েছিলেন তিনি।

দুরানির সঙ্গে আলভির বৈঠকটিকে অস্বাভাবিক বলা হচ্ছে, কারণ তিনি গত কয়েক বছর ধরে রাজনীতিতে তেমন সক্রিয় নন। তবে সাবেক এ তথ্যমন্ত্রী আড়ালে থেকে রাজনীতি করছেন। তিনি প্রায় সময়ই বিভিন্ন জনের কাছে জরুরি বার্তা পৌঁছে দেন।

তবে দুরানিকে যে বৈঠকের জন্য প্রেসিডেন্ট তার বাসভবনে ডেকেছেন সে বিষয়টি এক প্রতিবেদনে জানিয়েছিল দেশটির সংবাদমাধ্যম দ্য নিউজ। কিন্তু বৈঠকটির পর এ ব্যাপারে কোনো কথা বলেনি প্রেসিডেন্টের দপ্তর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানের প্রেসিডেন্টের বাসভবনে আরেকটি ‘অস্বাভাবিক’ বৈঠক

আপডেট টাইম : ০৪:৩৫:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০২৩