ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন : খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬
  • ২৯১ বার

ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সরকারের প্রতি উদ্দেশে খালেদা জিয়া বলেছেন, ব্রিটেনে গণ ভোটের পর সেখানকার প্রধানমন্ত্রী রায় মেনে নিয়ে নির্বাচন ঘোষণা করেছেন। তেমনি ব্রিটেনের প্রধানমন্ত্রীকে অনুসরণ করে বাংলাদেশেও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।
আজ সোমবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে ঢাকা লেডিস ক্লাবে সোমবার এক ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি আহবান জানান।
এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এ ইফতার মাহফিলের আয়োজন করে।
খালেদা জিয়ার সঙ্গে মূল মঞ্চে ইফতার মাহফিলে যোগ দেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধূরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক নেতা অধ্যাপক ছদরুল আমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ইঞ্জিনিয়ার্স এসাসিয়েশন অব বাংলাদেশের সভাপতি প্রকৌশলী আ ন হ আক্তার হোসেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া, কৃষিবিদ মোখলেসুর রহমান, হাসান তুহিন জাফরী, শামীমুর রহমান শামীম, শামছুল আলম তোফা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন : খালেদা জিয়া

আপডেট টাইম : ১২:২০:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০১৬