ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফোনে পাচ্ছিলেন না কেউ, ফ্ল্যাটে মিলল বিমানবালার রক্তাক্ত মরদেহ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৩ বার

ভারতের মুম্বাইয়ে ফ্ল্যাটের ভেতর থেকে এক বিমানবালার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভারতের ছত্তিশগড় প্রদেশের বাসিন্দা রুপাল ওগ্রে এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর চলতি বছরের এপ্রিলে মুম্বাই চলে যান। সেখানে প্রেমিক এবং বোনকে নিয়ে আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকতেন রুপাল। ওই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার রুপালকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। এরপর রুপালের বন্ধুরা ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ধাক্কা দেওয়ার পরও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রুপালের মৃত্যুর ঘটনায় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের ঝাড়ুদার বিক্রম অটওয়ালকে আটক করেছে। কেননা তার মাতায় আঘাতের চিহ্ন রয়েছে। এজন্য তাকে সন্দেহ করা হচ্ছে। একই সঙ্গে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফোনে পাচ্ছিলেন না কেউ, ফ্ল্যাটে মিলল বিমানবালার রক্তাক্ত মরদেহ

আপডেট টাইম : ১২:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর ২০২৩