ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

রোববার বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসএমএমইউ।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কাছে বিশ্ববিদ্যালয়ের ‘বার্ষিক প্রতিবেদন’ হস্তান্তর করেন উপাচার্য। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা সেবা, স্বাস্থ্যশিক্ষা ও স্বাস্থ্য গবেষণার অগ্রগতি তুলে ধরেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোগীর সেবা ও গবেষণায় আরও বেশি মনোযোগী হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কিডনি ট্রান্সপ্লান্ট, লিভার ট্রান্সপ্লান্ট আরও বৃদ্ধি ও ভবিষ্যতে রোবটিক সার্জারি চালুর বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবেন বলেও উপাচার্যকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তিনি দেশে প্রথমবারের মতো ক্যাডাভেরিক ট্রান্সপ্লান্ট ও লিভার ট্রান্সপ্লান্ট সফলভাবে সম্পন্ন হওয়ায় বিএসএমএমইউর বর্তমান প্রশাসনকে অভিনন্দন জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাষ্ট্রপতির সঙ্গে বিএসএমএমইউ ভিসির সাক্ষাৎ

আপডেট টাইম : ১১:২২:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩