ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে সরালেন জেলেনস্কি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভকে পদ থেকে সরিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়ার আগ্রাসনের শুরুর দিক থেকেই ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন ওলেক্সি। তার জায়গায় ইউক্রেনের প্রধান বেসরকারিকরণ তহবিলের প্রধান রুস্তেম উমেরভকে নিয়োগের সুপারিশ করা হয়েছে

রোববার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও ভাষণে এই ঘোষণা দেন জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, আমি ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। ওলেকসি রেজনিকভ পূর্ণ যুদ্ধের ৫৫০ দিনেরও বেশি সময় ছিলেন। আমি বিশ্বাস করি, এই মন্ত্রণালয়ের নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করা দরকার, সামরিক বাহিনী ও সমাজের মধ্যে আরও মতবিনিময় হওয়া উচিত।

ওলেক্সিকে ২০২১ সালের নভেম্বরে প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করা হয়েছিল। তিনি যুদ্ধপ্রয়াসে বিলিয়ন বিলিয়ন ডলার পাশ্চাত্য সহায়তা সংগ্রহ করেছিলেন। তবে তার মন্ত্রণালয়কে ঘিরে দুর্নীতির ব্যাপক অভিযোগ ছিল। তিনি অবশ্য এসব অভিযোগকে সুনাম নষ্ট করার চেষ্টা হিসেবে উড়িয়ে দিয়ে আসছিলেন।

প্রস্তাবিত নতুন প্রতিরক্ষামন্ত্রী উমেরভের বয়স ৪১ বছর। তিনি সাবেক পার্লামেন্ট সদস্য এবং ক্রিমিয়ান তাতার। তিনি ২০২২ সালের সেপ্টেম্বর থেকে ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি কৃষ্ণসাগরীয় শস্য চুক্তির আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিরক্ষামন্ত্রীকে পদ থেকে সরালেন জেলেনস্কি

আপডেট টাইম : ১১:১০:১২ পূর্বাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩