ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল সংঘর্ষ, মেজরসহ নিহত ৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের উত্তরে আফগানিস্তান সীমান্তের ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দেশটির সেনাবাহিনীর একজন মেজরসহ তিনজন নিহত হয়েছেন।

শুক্রবার ওয়াজিরিস্তানের মিরান শাহ জেনারেল এলাকায় এ ঘটনা ঘটে। দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী যখন অভিযান শুরু করে, তখন সন্ত্রাসীদের একটি দলকে মেজর আমির আজিজ দেখতে পেয়ে তাদের প্রতিহত করেন। আজিজ সামনে থেকে এ অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন। সেই সময় বন্দুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হয়েছেন এবং আরও একজন আহত হন।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ২৯ বছর বয়সি মেজর আমির এবং ২৭ বছর বয়সি সিপাহী মুহাম্মদ আরিফ তুমুল গোলাগুলির সময় নিহত হয়েছেন বলে আইএসপিআরের বিবৃতিতে বলা হয়েছে।

আইএসপিআর বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং সেনাদের এ ধরনের আত্মত্যাগ আমাদের সংকল্পকে আরও শক্তিশালী করে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে খাইবার পাখতুনখোয়া প্রদেশে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পাকিস্তানে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তুমুল সংঘর্ষ, মেজরসহ নিহত ৩

আপডেট টাইম : ০৬:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩