ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩
  • ১৬৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পূর্ব ইউক্রেনের বাখমুতে একটি মিশনে যাওয়ার সময় দুটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে সশস্ত্র বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

বুধবার ইউক্রেনীয় সেনাবাহিনী টেলিগ্রাম মেসেজিং অ্যাপের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর আলজাজিরার।

বিবৃতিতে জানিয়েছে, পূর্বাঞ্চলীয় শহর বাখমুতের কাছে দেশের একটি রাশিয়াননিয়ন্ত্রিত সেক্টরে মিশন পরিচালনা করার সময় ছয় ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন।

হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাটি ঘটে গত মঙ্গলবার। তবে কী কারণে একসঙ্গে সেনাবাহিনীর ব্যবহৃত দুটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ইউক্রেনস্কা প্রাভাডা জানিয়েছে, ক্রামাতোর্সকে এই হতাহতের ঘটনা ঘটেছে। যেটি দোনেৎস্ক অঞ্চলের বিধ্বস্ত শহর বাখমুতের পূর্ব দিকে অবস্থিত। গত বছর রাশিয়ার হামলার পর সেখানে দীর্ঘ সময় দুই দেশের সেনাদের মধ্যে প্রচণ্ড লড়াই হয়েছে।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, দুটি হেলিকপ্টার পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে। এবং নিহতদের লাশ ঘটনাস্থল থেকেই উদ্ধার করা হয়েছে।

ইউক্রেনের অপর প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইনডিপেনডেন্ট জানিয়েছে, হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, তারা সবাই পাইলট ছিলেন। কী কারণে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।

দুটি হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি এখন তদন্ত চলছে। তবে ইউক্রেনীয় সেনাবাহিনী এখন পর্যন্ত জানায়নি— রুশ বাহিনী গুলি করে ভূপাতিত করেছে কিনা।

ইউক্রেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাসপিলনেকে বিমানবাহিনীর মুখপাত্র ইয়েভহেন রাকিতা জানিয়েছেন, ওই দুটি হেলিকপ্টারে যারা ছিলেন, তারা সবাই কর্মকর্তা ছিলেন। কিন্তু নিরাপত্তাজনিত কারণে তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইউক্রেনে দুই হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ পাইলট নিহত

আপডেট টাইম : ১০:০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অগাস্ট ২০২৩