ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ও নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ আগস্ট) সকালে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেন।

এছাড়াও অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আহমেদ শোকবার্তায় মরহুম অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

প্রধানমন্ত্রী এক পৃথক বার্তায় অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এর আগে, আজ (৩০ আগস্ট) সকাল ৭টা ২২ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। আবদুল কুদ্দুসের মেয়ে কোহেলি কুদ্দুস মুক্তি মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৪টায় নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৬টায় বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ও রাত সাড়ে ৮টায় গুরুদাসপুরের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কুদ্দুসের মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস ১৯৯১, ১৯৯৬, ২০০৮, ২০১৪ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্ব শেষ ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসনে পঞ্চমবারের মত এমপি হন অধ্যাপক আব্দুল কুদ্দুস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

আপডেট টাইম : ০৮:০১:১৩ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩