ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

হঠাৎ ডিএমপিতে মার্কিন রাষ্ট্রদূত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৮৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। এ সময় কমিশনারের সঙ্গে ডিএমপির গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশিদকেও দেখা যায়।

বুধবার সকালে ডিএমপি হেডকোয়ার্টার্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি ডিমপির মিডিয়া বিভাগ নিশ্চিত করলেও কি বিষয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

তবে বৈঠকের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএমের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিজ এক্সিলেন্সি পিটার হাস সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

এই সাক্ষাতের মাধ্যমে সৌহার্দ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকার মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন বলেও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

হঠাৎ ডিএমপিতে মার্কিন রাষ্ট্রদূত

আপডেট টাইম : ০৫:২৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩