ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ উড়োজাহাজে আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর পেসকভের একটি বিমানবন্দর ড্রোন হামলার শিকার হয়েছে। এতে অন্তত চারটি পরিবহন উড়োজাহাজে আগুন লেগে বড় ধরনের ক্ষতি হয়েছে। বুধবার লাটভিয়া ও এস্তোনিয়া সীমান্তবর্তী এলাকায় ঘটনাটি ঘটেছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে জানা গেছে, বিমানবন্দরে ড্রোন হামলার সময় ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়। পেসকভ শহরটি ইউক্রেনীয় সীমান্ত থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে অবস্থিত।

রুশ প্রতিরক্ষা বাহিনী ড্রোন প্রতিহত করেছে বলে দাবি করেছেন আঞ্চলিক রুশ গভর্নর মিখাইল ভেদেরনিকভ। টেলিগ্রামে তার পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ও সাইরেনের শব্দ পাওয়া যায়।

এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান ভেদেরনিকভ। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে ভিডিও ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডে কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ছড়াচ্ছে। স্থানীয়রা বলেছেন, বিমানবন্দর ও আশপাশে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন তারা।

এ ঘটনায় ভনুকোভো বিমানবন্দর বুধবার সাময়িকভাবে বন্ধ করে দেয় রুশ কর্তৃপক্ষ। একাধিক সূত্র জানিয়েছে, ১০ থেকে ২০টি ড্রোন পেসকভ বিমানবন্দরের ঘাঁটিতে আক্রমণ চালায়। এ সময় রুশ সেনারা ছোট ছোট অস্ত্র ব্যবহার করে ড্রোন প্রতিহতের চেষ্টা করছিল।

এতে ইউক্রেন জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে এমন ঘটনা কয়েকগুণ বেড়েছে। যার জন্য কিয়েভকে দায়ী করছে ক্রেমলিন।

সূত্র: আল জাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাশিয়ায় বিমানবন্দরে ড্রোন হামলা, ৪ উড়োজাহাজে আগুন

আপডেট টাইম : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩