ঢাকা ০৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় যাচ্ছেন : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • ১৮৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন বসছে। সেখানে যোগ দিতে আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।

ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সূত্রগুলো রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ। ৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে প্রধানমন্ত্রী জাকার্তায় যাচ্ছেন না। আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন বিবেচনায় রাষ্ট্রপতি সম্মেলনে যোগ দেবেন।

জাকার্তা সূত্র জানায়, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে রাষ্ট্রপতি ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে জাকার্তার উদ্দেশে রওনা হবেন। ৭ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাকার্তায় যাচ্ছেন : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১০:১৮:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩