ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

এবার পার্কেও নারীদের নিষিদ্ধ করল তালেবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
  • ১৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি আফগানিস্তানে নারীদের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। এবার দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ বামিয়ানে জনপ্রিয় ‘বন্দ-ই-আমির’ জাতীয় পার্কে নারীদের প্রবেশ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন।

দেশটির নৈতিকতাবিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী মোহাম্মদ খালেদ হানাফি বলেন, পার্কে আসা নারীরা হিজাব পরছেন না। এ বিষয়ে একটি সমাধান না আসা পর্যন্ত নারীদের ওই পার্কে প্রবেশ নিষিদ্ধ করতে ধর্মীয় নেতা ও নিরাপত্তা সংস্থাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

‘বন্দ-ই-আমির’ পার্ক আফগানিস্তানের অন্যতম পর্যটনকেন্দ্র। ২০০৯ সালে পার্কটি আফগানিস্তানের প্রথম জাতীয় পার্কের মর্যাদা পায়। অনেকেই পরিবার নিয়ে এই পার্কে বেড়াতে যান। নারীদের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় এখন তারা এ সুযোগ থেকে বঞ্চিত হবেন।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেসকোর বর্ণনামতে, বিশেষ ভূতাত্ত্বিক গঠন ও অবকাঠামোর সঙ্গে কয়েকটি প্রাকৃতিক হ্রদ নিয়ে পার্কটি গড়ে উঠেছে। এর প্রাকৃতিক ও অনন্য সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে।

খালেদ হানাফিকে উদ্ধৃত করে আফগান বার্তা সংস্থা টোলা নিউজ বলেছে, পার্কে গিয়ে দর্শনীয় স্থান দেখতেই হবে, এটা বাধ্যতামূলক কিছু নয়।

বামিয়ান শিয়া উলেমা কাউন্সিলের প্রধান নসরুল্লাহ ওয়ায়েজি বলেন, হিজাব না পরা এবং পরলেও দায়সারাভাবে পরার অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁরা বামিয়ানের বাসিন্দা নন। তাঁরা এখানে অন্য এলাকা থেকে এসেছেন।

আফগানিস্তানে নারীদের ওপর এ ধরনের বিধিনিষেধ নতুন কিছু নয়। সম্প্রতি দেশটিতে বিউটি পারলার বন্ধের নির্দেশ দিয়েছে তালেবান প্রশাসন। এ ছাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে মেয়েদের পড়াশোনারও সুযোগ নেই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এবার পার্কেও নারীদের নিষিদ্ধ করল তালেবান

আপডেট টাইম : ১০:৩৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩