ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার ভাড়াটে সেনাগোষ্ঠী ওয়াগনারের প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। গেল বুধবারের বিমান দুর্ঘটনায় পাওয়া মরদেহের জেনেটিক বিশ্লেষণ করে এটি নিশ্চিত হওয়া গেছে বলে রোববার জানিয়েছেন রুশ কর্মকর্তারা।

এই ঘটনায় গঠিত তদন্ত কমিটি বলছে, ফ্লাইটে থাকা ১০ জনের সবার পরিচয় পাওয়া গেছে এবং যাত্রী তালিকায় থাকা ব্যক্তিদের সঙ্গে মিলে গেছে।

প্রিগোজিনের ব্যক্তিগত বিমানটি মস্কোর উত্তর-পশ্চিমে বিধ্বস্ত হয়। এতে থাকা সব যাত্রী নিহত হন। এই বিমানের যাত্রীতালিকায় প্রিগোজিনের নাম ছিল।

ক্রেমলিন এই দুর্ঘটনার জন্য দায়ী, এমন অনুমান অস্বীকার করেছে।

তদন্ত কমিটি বলছে, তারা ফৌজদারি তদন্ত অব্যাহত রেখেছে। এক বিবৃতিতে কমিটি বলছে, মলিকুলার-জেনেটিক পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে।

এতে বলা হয়, ফল অনুসারে, ১০ মৃতের পরিচয় প্রতিষ্ঠিত হয়েছে। ফ্লাইট ম্যানিফেস্টে প্রকাশিত যাত্রী তালিকার সঙ্গে তাদের পরিচয় সামঞ্জস্যপূর্ণ।

নিহতদের মধ্যে ওয়াগনারের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ব্যক্তিত্ব রয়েছেন। প্রিগোজিনের প্রতিষ্ঠা করা এই গোষ্ঠী ইউক্রেন, সিরিয়া ও আফ্রিকার কিছু অংশে সামরিক অভিযানে জড়িত।

তাদের মধ্যে দিমিত্রি উতকিন নামে একজন ছিলেন, যিনি ওয়াগনারের সামরিক অভিযান ব্যবস্থাপনা করতেন।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রিগোজিনের নেতৃত্বে বিদ্রোহের কয়েক মাসের মধ্যেই এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটল। তখন ওয়াগনার সেনারা একটি শহর দখল করে নেয় এবং মস্কোর দিকে পদযাত্রার হুমকি দেয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রিগোজিনের মৃত্যুর খবর নিশ্চিত করল রাশিয়া

আপডেট টাইম : ০৭:০৯:৫০ অপরাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩