ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১৭৫ বার

অস্ট্রেলিয়ার ডারউইন শহরের কাছে ২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক একটি বিমান বিধ্বস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের একজন মুখপাত্র বলেছেন, স্থানীয় সময় আজ রোববার সকালে যৌথ মহড়ার সময় মেলভিলে দ্বীপে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

দেশটির সংবাদমাধ্যম এবিসি তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, তিউই দ্বীপপুঞ্জ থেকে ইতিমধ্যে একাধিক সেনাকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী নিশ্চিত করেছেন যে আহত তিনজনকে মেলভিলে দ্বীপে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্য দুজনের অবস্থা স্থিতিশীল।

তবে এখন পর্যন্ত নিহতের ঘটনা ঘটেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এনটি পুলিশ ও অস্ট্রেলিয়ার বিমান মেডিকেল পরিষেবা ঘটনাস্থলে রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে বিমানটি অনুশীলনের সময় বিধ্বস্ত হয়েছে। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে এতে মার্কিন সেনা ছিল। তবে অস্ট্রেলিয়ার কোনো সেনা ছিল না।

এবিসি বলছে, তিউই দ্বীপপুঞ্জে প্রিডেটর রান নামে মহড়ায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, তিমুর-লেস্টে এবং ইন্দোনেশিয়ার আড়াই হাজারের বেশি সেনা অংশ নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

২০ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত

আপডেট টাইম : ১১:৪৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩