ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, ইউক্রেনের ৩ পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩
  • ১৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঝ আকাশে প্রশিক্ষণরত দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষে ইউক্রেনের ৩ পাইলট নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আন্দ্রি পিলশচিকভ যিনি রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বেশ প্রশংসা কুড়িয়েছেন। পশ্চিমাদের কাছ থেকে এফ-১৬ যুদ্ধবিমান পাওয়ার আগমুহূর্তে পাইলট নিহতের ঘটনা দেশটির বিমানবাহিনীর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে।
এ ঘটনাকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী দুঃখজনক ও অপূরণীয় ক্ষতি বলে বর্ণনা করেছে। জানা গেছে, দেশটির উত্তরাঞ্চলে দুটি এল-৩৯ বিমানে প্রশিক্ষণ চলছি। ওই সময় ঘটনাটি ঘটে।

বিমান দুর্ঘটনার পেছনে ফ্লাইট পরিচালনায় যথাযথ নিয়ম মানা হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে জাইতোমিরে। অঞ্চলটির রাজধানী কিয়েভ ও রণাঙ্গণ থেকে কয়েকশ মাইল দূরে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শনিবার রাতে ভার্চুয়ালি ভাষণে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, যারা ইউক্রেনের আকাশকে শত্রুমুক্ত করে গেছে তাদের কখনও জাতি ভুলবে না।

দেশটির কর্তৃপক্ষ বলছে, মিত্র দেশগুলো থেকে ৬১টি এফ-১৬ পাওয়ার জন্য বিমানবাহিনীর প্রস্তুতি চলছিল। রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে এসব ব্যবহার করা হবে। আগামী সেপ্টেম্বর থেকে প্রশিক্ষণ শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে এবং অ্যারিজোনায় অক্টোবরে। সব মিলিয়ে পাঁচ মাসের সময় লাগতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাঝ আকাশে যুদ্ধবিমানের সংঘর্ষ, ইউক্রেনের ৩ পাইলট নিহত

আপডেট টাইম : ১০:৪০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অগাস্ট ২০২৩