ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে।

শুক্রবার তিনি সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুতর নোটিশ জারির আবেদন জানান। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।

গত ২২ আগস্ট অ্যাটক কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাত করেন সাবেক এই ফাস্ট লেডি। এর পর তিনি আইনজীবী সাঈদ রিফাকত হুসাইন শাহার মাধ্যমে সুপ্রিম কোর্টে এ আবেদন করেন।

হলফনামায় বুশরা বিবি বলেন, গত মঙ্গলবার জেল কর্তৃপক্ষ অনেক নাটকীয়তা শেষে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেয়।

হলফনামায় তিনি ইমরান খানের স্বাস্থ্যের বিষয়ে আরও বলেন, তার ওজন কমে যাচ্ছে এবং বাহুর মাংসপেশী দুর্বল হয়ে যাচ্ছে। যতই দিন যাচ্ছে ততই তার স্বাস্থ্যের অবস্থা অবনতির দিকে যাচ্ছে। এজন্য তিনি সুপ্রিম কোর্টকে তার স্বাস্থ্যের দিকটি বিবেচনায় দিকে কড়া নোটিশ জারির আবেদন করেন।

এর আগে তিনি পাঞ্জাব সরকারের কাছে লেখা এক চিঠিতে একই রকম উদ্বেগ প্রকাশ করেন। ওই চিঠিতে তিনি বলেন, আমি আশঙ্কা করছি কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হতে পারে।

তোশাখান দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট ইমরান খানকে তিন বছরের কারাদণ্ড দেয় ইসলামাবাদ কোর্ট। এর পরই তাকে জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করে অ্যাটক কারাগারে নিয়ে যাওয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইমরান খানের শারীরিক অবস্থার অবনতি

আপডেট টাইম : ০৬:৫২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩