ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভারতে জি২০ সম্মেলনে যাবেন না পুতিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
  • ১৬০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের দিল্লিতে আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি এসকভ সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন। খবর আল জাজিরার।

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তিগুলোর সংগঠন জি২০ এর শীর্ষ সম্মেলন।

সংবাদ সম্মেলনে পুতিনের যোগ না দেওয়ার কারণ ব্যাখ্যা করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ওই সময় জরুরি সামরিক সক্রিয়তার কারণেই প্রেসিডেন্ট পুতিন শারীরিকভাবে জি২০ শীর্ষ সম্মেলনে হাজির থাকতে পারবেন না।

কূটনৈতিক মহলের একাংশের মতে, সশরীরে হাজির না হলেও ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে জি২০ শীর্ষ বৈঠকে বক্তৃতা করতে পারেন রুশ প্রেডিসেন্ট।

প্রসঙ্গত, চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা) শীর্ষ সম্মেলনেও যোগ দেননি পুতিন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর থেকে আগের সোভিয়েত ইউনিয়নের সীমান্তের কোথাও যাননি পুতিন। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনে যাওয়ার পরিকল্পনাও বাতিল করেছিলেন তিনি। শেষ বার ২০১৯ সালে জাপানের ওসাকায় জি২০ শীর্ষ বৈঠকে যোগ দিয়েছিলেন পুতিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে জি২০ সম্মেলনে যাবেন না পুতিন

আপডেট টাইম : ১১:১০:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩