ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ২৬২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ব্যাপক উন্নতি হলেও সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) বঙ্গভবনে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক এ কে আজাদ খানের নেতৃত্বে সমিতির এক প্রতিনিধিদল সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এ কথা বলেন।

এক বিজ্ঞপ্তিতে বঙ্গভবন প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে অধ্যাপক এ কে আজাদ খান বলেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বিশ্বের বৃহত্তম হেলথ নেটওয়ার্ক। বেসরকারি খাত থেকে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি দক্ষ জনবল গড়ে তুলতে কাজ করছে প্রতিষ্ঠানটি।

তিনি বলেন, সরকারের সহযোগিতায় প্রতিবছর ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়।

দেশব্যাপী ডায়াবেটিস রোগের চিকিৎসায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির কাজের প্রশংসা করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি বলেন, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ডায়াবেটিক সমিতি স্বল্পমূল্যে চিকিৎসা দিচ্ছে। এই রোগের প্রতিকার ও চিকিৎসার বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে ধনী-গরিব দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।

পরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের  সঙ্গে  সৌজন্য সাক্ষাৎ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।

সাক্ষাৎকালে নতুন রাষ্ট্রদূত দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

বাংলাদেশ ও লেবাননের মধ্যে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনাকে কাজে লাগানোর আহ্বান জানান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ০৬:৩৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩