ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

ভারতে নির্মাণাধীন রেল সেতুতে ধসে মৃত্যু বেড়ে ২৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৪২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে নির্মাণাধীন রেলওয়ে সেতু ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। এছাড়া এই ঘটনায় এখনও আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২৩ আগস্ট) মিজোরাম রাজ্যের সাইরাং শহরের কাছে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার পর প্রাথমিকভাবে ১৭ জনের মৃত্যুর কথা জানানো হয়েছিল। কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর-পূর্ব ভারতে নির্মাণাধীন একটি রেলওয়ে সেতু ভেঙে পড়ার পর নিহতের সংখ্যা বেড়ে অন্তত ২৬ জনে পৌঁছেছে এবং আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সেতুর একটি অংশ ধসে পড়ার সময় সেখানে ৪০ জন শ্রমিক ছিলেন। সেতু ধসে পড়ার কারণ এখনও স্পষ্ট নয় এবং রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। এ পর্যন্ত তিনজনকে উদ্ধার করা হয়েছে।

এর মধ্যে একজন আহত শ্রমিকও রয়েছে যাকে সেতুর ১০০ মিটার (৩২৮ ফুট) উচু পিলারের ওপর থেকে নামিয়ে আনতে হয়েছিল। মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় ২০ কিলোমিটার (১২ মাইল) দূরে কুরুং নদীর ওপর এই ঘটনাটি ঘটে।

এতে আরও বলা হয়েছে, সরকার নিহতদের নিকটাত্মীয়দের ২ লাখ রুপি করে প্রদান করবে। এছাড়া আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করা হয়েছে।

রেলের কর্মকর্তারা জানিয়েছেন, নিহতরা সবাই পশ্চিমবঙ্গের বাসিন্দা। মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা বলেছেন, ‘এই দুঃখজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য দুঃখ ও সহানুভূতির গভীরতা কথায় প্রকাশ করা সম্ভব নয়।’

বিবিসি বলছে, ভারতে এই ধরনের নির্মাণাধীন সেতু বা স্থাপনায় দুর্ঘটনা অস্বাভাবিক কোনও ঘটনা নয়। গত বছরের অক্টোবরে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি ঝুলন্ত সেতু ধসে ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ভারতে নির্মাণাধীন রেল সেতুতে ধসে মৃত্যু বেড়ে ২৬

আপডেট টাইম : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩