ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পুতিন নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩
  • ১৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশেই ভাড়াটে সেনাদের গ্রুপ ওয়াগনার বাহিনীর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন এক সাবেক সিআইএ কর্মকর্তা।

বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর মস্কো স্টেশনের সাবেক প্রধান কর্মকর্তা ড্যানিয়েল হফম্যান এই দাবি করেন। খবর রয়টার্সের।

তিনি বলেন, আমার কোনো সন্দেহ নেই যে এ কাজ পুতিনের নির্দেশেই হয়েছে।

ড্যানিয়েল হফম্যানের মতে, গত জুনে ওয়াগনার প্রধান প্রিগোজিনের ব্যর্থ বিদ্রোহের পর প্রেসিডেন্ট পুতিন তাকে গ্রেফতার না করে মিথ্যা নিরাপত্তার আশ্বাস দিয়েছিলেন, যাতে প্রিগোজিন স্বাধীনভাবে চলাচল করতে পারেন। আর সেই সুযোগে তাকে হত্যা করা যায়।

সাবেক সিআইএ কর্মকর্তা আরও বলেন, এটি পুতিনের নিরাপত্তার প্রশ্ন। যাকে গত জুনে বিশ্বাসঘাতক বলা হয়েছিল তাকে আর কতদূর পর্যন্ত গ্রহণ করা যায়।

বুধবার রাশিয়ার তেভের অঞ্চলে বিমান বিধ্বস্তে ওয়াগনারপ্রধান প্রিগোজিন নিহত হয়েছেন। বিমানটিতে তিনি ছাড়াও আরও ৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে তিনজন ছিলেন ক্রু সদস্য। বিমানটি বিধ্বস্ত হয়ে সবাই নিহত হন। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

দুর্ঘটনার শিকার প্রাইভেট জেটটি মস্কো থেকে সেন্ট পিটার্সবার্গে যাচ্ছিল। তেভের অঞ্চলের উত্তর-পশ্চিমের খুজেনকিনো গ্রামের কাছেই বিমান দুর্ঘটনার কবলে পড়ে।

সূত্র: আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পুতিন নির্দেশেই প্রিগোজিনকে হত্যা: সাবেক সিআইএ কর্মকর্তা

আপডেট টাইম : ১০:৫২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩