ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা নতুন ভাইরাস তৈরিতে ব্যবহৃত হচ্ছে এআই! বড় বিপর্যয়ের শঙ্কা ‘আপনি কি গুপ্ত আওয়ামী লীগ’, জবাবে যা বললেন রুমিন ফারহানা কঠিন বিপদে বা দেয়ালে পিঠ ঠেকে গেলে যে ৩ আমল বেশি বেশি করবেন টাঙ্গুয়ার হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে অপপ্রচার, সতর্ক করল পুলিশ বিলুপ্তির পথে গ্রামবাংলার ‘গরিবের এসি বাড়ি’ ১৯৭১ সালের যুদ্ধ ছিল জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এক দিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশের গণমাধ্যম আংশিক স্বাধীন: বুলবুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০১৬
  • ৩৮৬ বার

‘স্টেট অ্যাক্টরের’ তরফ থেকে গণমাধ্যমের উপর বড় ধরনের হুমকি না থাকলেও ‘নন-স্টেট অ্যাক্টরের’ তরফ থেকে আছে, মনে করেন একুশে টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল আহসান বুলবুল। জার্মাির বাংলা বিভাগডয়চে ভেলেকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি।

ডয়চে ভেলের গ্লোবাল মিডিয়া ফোরামে অংশ নিতে সম্প্রতি জার্মানির বন শহরে আসেন বাংলাদেশের বেশ কয়েকজন সাংবাদিক। এ সময় ডয়চে ভেলেকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের বাকস্বাধীনতা এবং সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্য করেন মঞ্জুরুল আহসান বুলবুল।

বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে তিনি বলেন, ‘‘স্বাধীনতার প্রসঙ্গটি নানাভাবে আসে৷ আমরা ‘স্টেট অ্যাক্টর’ এবং ‘নন-স্টেট অ্যাক্টর’ যদি ভাগ করি, তাহলে দেখবো স্টেট অ্যাক্টরের দিক থেকে সাম্প্রতিককালে বড় ধরনের আক্রমণ গণমাধ্যমের উপর আছে এটা বলা যাবে না৷ কিন্তু নন-স্টেট অ্যাক্টরের

দিক থেকে নানা ধরনের হুমকি আমরা প্রতক্ষ্য করি।”

বাকস্বাধীনতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন আইনকানুন সংস্কারের বিষয়েও কথা বলেছেন বুলবুল। তিনি বলেন, ‘‘আমাদের পুরনো আইনকানুন সংস্কার হচ্ছে, আবার কোথাও কোথাও নতুন আইনের মধ্যে এমন সব ধারা সংযুক্ত হচ্ছে যেটা নিয়ে আমরা আতঙ্কিত বোধ করি।”

তবে বাংলাদেশের গণমাধ্যম সরকারের সমালোচনা করতে পার বলে মনে করেন সাংবাদিক নেতা বুলবুল৷ তিনি বলেন, ‘‘গণমাধ্যম কথা বলতে পারে, সরকারের সমালোচনা করতে পারে, কিন্তু নন-স্টেট অ্যাক্টরের দিক থেকে যেটা আছে, সেখানে কথা বলাও যায় না, শোনাও যায় না, তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেয়৷ আর তাই, বাংলাদেশের গণমাধ্যমকে আমরা আংশিক স্বাধীন বলি।”

সম্প্রতি ব্লগার, অ্যাক্টিভিস্টদের উপর হামলাকে নন-স্টেট অ্যাক্টরের কাজ বলে মনে করেন করেন বুলবুল। তিনি বলেন, ‘‘মেয়েদের বিশেষ বিশেষ অনুষ্ঠান কাভার করতে যেতে মানা করা হচ্ছে, এগুলো হচ্ছে নন-স্টেট অ্যাক্টরের কাছ থেকে আমরা হুমকিটা পাচ্ছি।”

মানুষের মত প্রকাশের উপর হামলা প্রতিরোধে সরকারের সাফল্যের মাত্রা খুব বেশি নয় বলে মনে করেন এই সাংবাদিক নেতা৷ তিনি বলেন, ‘‘আমার নিজের নামও নন-স্টেট অ্যাক্টরদের হত্যার তালিকায় আছে৷”

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনি হত্যাকাণ্ডকে বাংলাদেশের সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক ঘটনা আখ্যা দিয়ে বুলবুল বলেন, ‘‘আমরা সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকে সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছি৷ এবং দুঃখজনকভাবে আমাদের একটি আইন প্রয়োগকারী সংস্থা উচ্চতর আদালতে স্বীকার করলো, যে তারা এটা (খুনিদের শনাক্ত) করতে ব্যর্থ হয়েছে৷ কিন্তু সেই ব্যর্থতার জন্য সংস্থাটিকে কোনোভাবে বিচারের বা জবাবদিহিতার মুখোমুখি করা গেল না।” -ডয়চে ভেলে

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অধ্যাপক ড. আবদুল মঈন খান বিজ্ঞান, গণতন্ত্র ও উন্নয়ন ভাবনার এক প্রজ্ঞাবান রাষ্ট্রনায়কের জীবনকথা

বাংলাদেশের গণমাধ্যম আংশিক স্বাধীন: বুলবুল

আপডেট টাইম : ০২:০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুন ২০১৬