ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রেমিকের টানে দক্ষিণ কোরিয়া থেকে ছুটে গেলেন তরুণী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩
  • ২০২ বার

হাওর বার্তা ডেস্কঃ সুদূর দক্ষিণ কোরিয়া থেকে ছুটে গিয়ে ভারতীয় প্রেমিকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন এক তরুণী। ধুমধাম করে শিখ রীতি মেনে বিয়ে করেন তারা। আপাতত উত্তরপ্রদেশের ফার্মহাউসেই সংসার পেতেছেন নবদম্পতি। হিন্দি ভাষা না জানলেও পাঞ্জাবি গানে মজে রয়েছেন সদ্য বিবাহিত দক্ষিণ কোরিয়ার তরুণী।

জানা গেছে, ২৭ বছর বয়সী তরুণীর নাম কিম বোহ-নি। বছর চারেক আগে দক্ষিণ কোরিয়ার একটি কফি শপের বিলিং কাউন্টারে কাজ করতেন তিনি। সেখানেই কাজ শুরু করেন উত্তরপ্রদেশের যুবক সুখজিৎ সিংও।

কফি শপ থেকেই একে অপরকে মন দেওয়া। মনের মানুষ কিমের সঙ্গে কথা বলতে কোরিয়ান ভাষাও শিখে ফেলেন সুখজিৎ। প্রায় চার বছর ধরে দক্ষিণ কোরিয়ার বুসানে লিভ ইন সম্পর্কে ছিলেন তারা।

কিন্তু সম্প্রতি মাস ছয়েকের জন্য ভারতে ফিরে আসতে হয় সুখজিৎকে। প্রেমিককে ছেড়ে আর থাকতে পারেননি কিম। দু’মাস পরেই ভারতে চলে আসেন তিনিও।

অবেশেষে গত সপ্তাহে উত্তরপ্রদেশের একটি গুরুদ্বারে বিয়ে সেরে ফেলেন দু’জনে। একেবারে ভারতীয় সাজে ঝলমল করছিলেন দক্ষিণ কোরিয়ার কনে। শিখ রীতি মেনেই একে অপরের সঙ্গে জীবন কাটানোর প্রতিজ্ঞা করেন সুখজিৎ-কিম।

সুখজিৎ বলেন, ভারতীয় সংস্কৃতি খুব ভালো লাগছে তার। বিশেষ করে পাঞ্জাবি গান। এখানকার ভাষাও জানে না, কিন্তু স্থানীয় গানবাজনা খুব পছন্দ করে। তবে এখানে সবকিছুই তার কাছে নতুন

আপাতত তিন মাসের ভিসা নিয়ে ভারতে এসেছেন কিম। তারপরে ফিরে যাবেন নিজের দেশে। সেখানেই পাকাপাকিভাবে থাকার পরিকল্পনা করেছেন নবদম্পতি। তবে মাঝেমাঝেই ভারতে আসবেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রেমিকের টানে দক্ষিণ কোরিয়া থেকে ছুটে গেলেন তরুণী

আপডেট টাইম : ০২:৪৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০২৩