ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ‘বাংলাদেশ এখন চতুর্থ শিল্পবিপ্লবের পথে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, এক সময় মানুষ ডিজিটাল বাংলাদেশ কী তা বুঝতো না, সবাই ঠাট্টা করতো। সেই ডিজিটাল বাংলাদেশ নিয়ে এখন আর কেউ ঠাট্টা করে না। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ভিশন-২০২১ এরইমধ্যে বাস্তবায়িত হয়েছে। এখন বাংলাদেশ চতুর্থ শিল্পবিপ্লবের পথে।

মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগরীর চিড়িয়াখানায় নভোথিয়েটারের নির্মাণকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকার পর বিভাগীয় শহরে এটিই প্রথম নভোথিয়েটার। রাজশাহী একটি শিক্ষানগরী এবং প্রকৃষ্ট জায়গা বলেই ঢাকার বাইরে আমরা রাজশাহীকে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্ধারণ করেছি। এখানে নভোথিয়েটার অত্যন্ত প্রয়োজন, এটা আরও আগে হওয়া উচিত ছিল। স্থানীয় এবং বিভিন্ন এলাকা থেকে আগত শিক্ষার্থীদেরকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ব্যাপক ভূমিকা রাখবে নভোথিয়েটার।

এ সময় জেলা প্রশাসক শামীম আহম্মেদ, নভোথিয়েটার ও গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ‘বাংলাদেশ এখন চতুর্থ শিল্পবিপ্লবের পথে

আপডেট টাইম : ০৫:৩১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩