ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

স্কুলশিক্ষার্থীসহ আটজন ক্যাবল কারে আটকা পড়ে ঝুলছে , উদ্ধারে সেনা হেলিকপ্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বটগ্রামে মাঝ আকাশে ছয় স্কুলশিক্ষার্থীসহ আটজন একটি ক্যাবল কারে আটকা পড়েছে। আজ মঙ্গলবার সকালে ক্যাবল কারের দুইটি তার ছিড়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে। তাদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনীর কুইক রেসপন্স ফোর্সকে ডাকা হয়েছে। খবর ডনের।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, তার ছিড়ে যাওয়ায় প্রায় ৯০০ ফুট উচ্চতায় একটি ক্যাবল কার আটকে পড়েছে। এতে আটজন রয়েছে, যার মধ্যে ছয়জন শিশু।

এনডিএমএ- এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, সমন্বয়ের পর উদ্ধার অভিযানের পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে।

আল্লাইয়ের সহকারি কমিশনার জাওয়াদ হুসেইন বলেছেন, ওই এলাকা ১৫ মিনিট ধরে পর্যবেক্ষণ করেছে পাকিস্তান সেনাবাহিনীর হেলিকপ্টার।

তিনি ডনকে বলেছেন, ক্যাবল কারের নিচে উদ্ধারকারী ১১২২ দল নেট বিছিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং সেনাবাহিনীর আরেক হেলিকপ্টার উদ্ধার অভিযানের জন্য আসছে।

মঙ্গলবার সকালে আল্লাই তেহসিল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ৭ টা থেকে ৮ টার মধ্যে এ ঘটনা ঘটে যখন দুইজন স্থানীয় ও ছয়জন শিক্ষার্থী তাদের স্কুলে যাচ্ছিল।

এরপর দুই তার ছিড়ে গেলে এ ঘটনা ঘটেছে বলে জানান এ সহকারি কমিশনার। তিনি বলেন, স্থানীয়রা ব্যক্তিগতভাবে এ ক্যাবল কার পরিচালনা করত নদী পার হওয়ার জন্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্কুলশিক্ষার্থীসহ আটজন ক্যাবল কারে আটকা পড়ে ঝুলছে , উদ্ধারে সেনা হেলিকপ্টার

আপডেট টাইম : ০৪:৩৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩