ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির স্বীকৃতি পেল শবে বরাত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩
  • ১৬৮ বার

ভারতের পশ্চিমবঙ্গে সরকারি ছুটি আরও দু’দিন বেড়েছে। এই ছুটির কথা আজ বুধবার (১ আগস্ট) ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় ভবন নবান্ন থেকে এই দু’‌দিন ছুটির ঘোষণা করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস এর।

এতদিন এ রাজ্যে মুসলমানদের ধর্মীয় আনুষ্ঠানিকতা শবে বরাত এবং সনাতন ধর্মাবলম্বীদের করম পূজাতে (প্রকৃতি পূজা ও উর্বরতার উৎসব) আংশিক ছুটি থাকত। সেই সেই ধর্মের মানুষ ওই দিনে ছুটি পেতেন। তিনি জানান, এবার থেকে ওই দু’‌দিন রাজ্য সরকার ছুটি ঘোষণা করল। আর এর মধ্যে দিয়ে সব ধর্মের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা দিলেন মমতা।

সব ধর্মের মানুষের জন্যই তার সরকার কাজ করে যাবে বলে ফের আশ্বস্ত করেন তিনি। এদিকে, নতুন এই ছুটি ঘোষণা করতেই আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে রাজ্যের অন্যতম দুই ধর্মের অনুসারীসহ সরকারি কর্মচারীদের মাঝে।

এদিন নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন। তিনি বলেন, ‘‌আমরা সমস্ত ধর্মের উৎসব পালন করে থাকি। ঈদের ছুটিও পান সকলেই। দোলেরও ছুটিও দেওয়া হয়। আমরা মনে করি সর্ব ধর্ম, সর্ব কর্মর মিলনস্থল হল এই বাংলা। এই রাজ্য কাউকে বঞ্চিত করে না।’‌

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির স্বীকৃতি পেল শবে বরাত

আপডেট টাইম : ১০:২৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩