ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার সময়সীমা ঘোষণা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ১৬৭ বার

আগামী ১২ আগস্টের আগেই পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

সোমবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, মিত্র দলগুলোর সঙ্গে পরামর্শের আলোকে আগামী ১২ আগস্টের আগেই জাতীয় পরিষদ ভেঙে দেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

তিনি বলেন, জাতীয় পরিষদের মেয়াদ ১২ আগস্ট শেষ হবে এবং তার আগেই সংসদ ভেঙে দেওয়া হবে। এর পর নির্বাচন কমিশন আগামী নির্বাচনের তারিখ ঘোষণা করবে।

শাহবাজ শরিফ আরও জানান, সংসদের বিরোধী দলের নেতার সঙ্গে পরামর্শ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে, তিনি সমস্ত মিত্র দল ও পাকিস্তান মুসলিম লীগের (এন)-এর অন্যতম নেতা নওয়াজ শরিফের সঙ্গে এ বিষয়ে পরামর্শ করবেন।

এর আগে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তীব্র সমালোচনা করেন শাহবাজ। এমনকি গত ৯ মে সামরিক নেতৃত্বের পতনের লক্ষ্যে সংঘটিত ঘটনার পেছনে ইমরানকে ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

পাকিস্তানের সংসদ ভেঙে দেওয়ার সময়সীমা ঘোষণা

আপডেট টাইম : ১০:০৬:২০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩