ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নৌকার প্রার্থী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩
  • ১৭১ বার

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরি) আসনের উপনির্বাচনে আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সাবেক জ্যেষ্ঠ সচিব সাজ্জাদুল হাসানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

সোমবার (৩১ জুলাই) বিকেলে তাঁকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করেছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

গত ২৪ ওই আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সাজ্জাদুল হাসান ছাড়া আর কেউ মনোনয়নপত্র দাখিল করেননি। সেদিনই চূড়ান্ত হয়ে যায় তিনিই হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য।

নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য রেবেকা মমিন গত ১১ জুলাই মারা যান। তার মৃত্যুতে ১৫ জুলাই আসনটি শূন্য ঘোষণা করে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২ সেপ্টেম্বর এই আসনে ভোটগ্রহণের কথা ছিল।

সাজ্জাদুল হাসান প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব ছিলেন। অবসরের পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তার বড় ভাই ওবায়দুল হাসান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি। তার বাবা প্রয়াত চিকিৎসক আখলাকুল হোসাইন গণপরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

নেত্রকোনা-৪ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী নৌকার প্রার্থী

আপডেট টাইম : ০৯:৩৬:১৬ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩