ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশে ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
  • ১৭৪ বার

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন এক লাখ ৬ হাজার ৫৪২ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুলাই) হজ পোর্টাল থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, শনিবার রাত পর্যন্ত হজের মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ছিল ২৮৮টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ১৪১টি, সৌদি এয়ারলাইনসের ১০৬টি এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ৪১টি ফ্লাইট রয়েছে। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ২ আগস্ট।

এদিকে, এ বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পুরুষ ৯২ এবং মহিলা ২৬ জন। তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় নয়জন, জেদ্দায় দুইজন, মিনায় নয়জন, আরাফায় দুইজন, মুজদালিফায় একজন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইনসে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী বহন করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশে ফিরেছেন এক লাখ সাড়ে ৬ হাজার হাজি

আপডেট টাইম : ১০:৩৩:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩