ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

সমাবেশ ঘিরে পল্টনের প্রতি ইঞ্চি নজরদারিতে: পুলিশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৫০ বার

শুক্রবার পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপিকে মহাসমাবেশ করার অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই মহাসমাবেশ ঘিরে নিরাপত্তা নিশ্চিতে নয়াপল্টনসহ আশপাশের এলাকা সর্বোচ্চ নজরদারিতে রাখবে পুলিশ। নাশকতা ও বিশৃঙ্খলার বিষয়টি বিবেচনায় পল্টনের প্রতিটি ইঞ্চি নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা। কাকরাইল, পল্টন, বিজয়নগর ও ফকিরাপুলের প্রতিটি পয়েন্টে চেকপোস্ট থাকবে।

একইসঙ্গে আশপাশের অলিগলিতে থাকবে নজরদারি।

কোনো কারণে মহাসমাবেশ ঘিরে বিশৃঙ্খলা হলে পুলিশ অভিযান চালাবে। সেক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের পালানোর রাস্তা রেখে মূল সড়কসহ অলিগলিতে ব্যারিকেড রাখার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাঠ পর্যায়ে নিয়োজিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তারা জানিয়েছেন, আবাসিক হোটেল, বিএনপির নেতা-কর্মীদের বাসাসহ সম্ভাব্য সব স্থানে পুলিশের উপস্থিতি থাকবে। রাজধানীর প্রবেশপথগুলোতে পোশাকে ও সাদা পোশাকে থাকবেন পুলিশ সদস্যরা। ঢাকায় প্রবেশমুখের সবকটি পয়েন্টে বিএনপি নেতা-কর্মীদের নানা উছিলায় বাধা দানেরও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

সমাবেশ ঘিরে পল্টনের প্রতি ইঞ্চি নজরদারিতে: পুলিশ

আপডেট টাইম : ১২:৩৬:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩