ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্টকে পদচ্যুত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩
  • ১৫৮ বার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে অভ্যুত্থান ঘোষণা করেছে দেশটির একদল সেনাসদস্য। বুধবার সকালে প্রেসিডেন্ট গার্ডের সদস্যরা দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে রাজধানী নিয়ামেইর প্রাসাদে বন্দী করে ফেলে। খবর বিবিসি।

পরে রাষ্ট্রীয় টেলিভিশনে এসে কর্নেল মেজর আমাদু আবদ্রামানে অভ্যুত্থানের ঘোষণা দিয়ে বলেন, তারা নাইজারের সংবিধান বিলুপ্ত ঘোষণা করছেন। সব প্রতিষ্ঠানের কার্যক্রম বাতিল এবং দেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার ঘোষণাও দেন।

বিবৃতিতে জানানো হয়, ক্ষমতার পালাবদলের পরিস্থিতিতে নাইজারের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে কারফিউ। দেশের সব সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম আপাতত স্থগিত থাকবে।

রাষ্ট্রীয় টেলিভিশনের পর্দায় যখন কর্নেল-মেজর আমাদোউ আবদ্রামানে এই বিবৃতি পড়ছিলেন, তখন ৯ সেনা কর্মকর্তা তার পেছনে দাঁড়িয়ে ছিলেন। তারা ‘দেশের সুরক্ষায় গঠিত জাতীয় কাউন্সিল’-এর সদস্য বলে জানানো হয়েছে এবং যেকোনো ধরনের বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সশস্ত্র যোদ্ধারা প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে বন্দী করেছেন, এমন খবরে গতকাল উদ্বেগ ছড়িয়ে পড়ে। আশঙ্কা করা হয়, ২০২০ সালের পর পশ্চিম আফ্রিকায় ষষ্ঠ সামরিক অভ্যুত্থান ঘটতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্টকে পদচ্যুত

আপডেট টাইম : ১২:২৫:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০২৩