ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

টিসিবির জন্য ৩২৪ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
  • ১৬১ বার

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জন্য স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১৫৫ লাখ লিটার তেল এবং ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৩২৪ কোটি ৫০ লাখ ২০ হাজার টাকা।

বুধবার (২৬ জুলাই) ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮০ লাখ লিটার সয়াবিন তেল মেঘনা ইডিবল ওয়েলস রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ১৩১ কোটি ১৬ লাখ টাকায় কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে সরাসরি ক্রয় (ডিএমপি) পদ্ধতিতে ৭৫ লাখ লিটার রাইচ ব্রান ওয়েল ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ১১৭ কোটি ৭৫ লাখ টাকা। মজুমদার প্রোডাক্টস অ্যান্ড মজুমদার ব্র্যান্ড লিমিটেড, অ্যাগ্রো প্রোডাক্টস লিমিটেড এবং আলী ন্যামনাল ওয়েল ইন্ডাস্ট্রি লিমিটেডের থেকে এ তেল কেনা হবে।

এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার টন মসুর ডাল নাবিল নাবা ফুডস লিমিটেডের কাছ থেকে ৭৫ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

টিসিবির জন্য ৩২৪ কোটি টাকার তেল ও ডাল কিনবে সরকার

আপডেট টাইম : ১০:১০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩