ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

শাকিব-অপুর ডিভোর্স হয়নি, ভেসে বেড়াচ্ছে চাঞ্চল্যকর তথ্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
  • ১৭৪ বার

ঢাকা সিটি করপোরেশনের (অঞ্চল-৩) মহাখালী জোনাল অফিসে অপুকে ডিভোর্সের আবেদন জানিয়েছিলেন শাকিব খান। আবেদনের ভিত্তিতে শুনানি হলে সেখানে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই ডিভোর্সের শুনানির ভিডিও। ওই ডিভোর্সের শুনানিতে অপু বিশ্বাস উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন শাকিব খান। ওই ভিডিওতে দেখা যায়, শাকিব খান অপুকে ডিভোর্স দেয়ার জন্য যে লিখিত আবেদন করেন তা সাধারণ কাগজে লেখা ছিল। কাজী অফিসের মাধ্যমে কোনো রেজিস্ট্রি এমনকি কোনো কাবিননামা, কোনো সাক্ষী, কোনো হলফনামা নেই সেই ডিভোর্সের আবেদনে। তাই নেটিজেনরা মনে করছেন, শাকিব- অপুর ডিভোর্সই হয়নি। এই মুহূর্তে কানাডায় অবস্থান করছেন অপু। তার সঙ্গে আছে ছেলে জয় এবং শাকিব খানও। ডিভোর্সের বিষয়টি নিয়ে অপু বিশ্বাস সংবাদমাধ্যমকে বলেন, আমিও ভিডিওটি দেখেছি। এ বিষয়টি অনেক সেনসিটিভ। আমি এ বিষয় নিয়ে এখনই কোনো কথা বলতে চাই না। সিটি করপোরেশনের কাছে বিষয়টি জানতে পারেন। তারা এ বিষয়টি পরিষ্কার করতে পারবেন। অপু আরও বলেন, অতীতে রাগের বশে না বুঝে অনেক কথা বলে ফেলেছিলাম, এজন্য আমাকে এখনও ভুগতে হচ্ছে। আমি আর ভুগতে চাই না। পরিবার নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। শাকিব অপুর ডিভোর্স হয়েছে কিনা এ বিষয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে না চাইলেও ভবিষ্যতে তা নিয়ে কথা বলবেন অপু। অভিনেত্রী বলেন, আমাকে একটু সময় দিন। সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

শাকিব-অপুর ডিভোর্স হয়নি, ভেসে বেড়াচ্ছে চাঞ্চল্যকর তথ্য

আপডেট টাইম : ১০:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩