ঢাকা ০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

একই চলচ্চিত্রে মৌসুমী-ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫
  • ৬২৭ বার

মডেল অভিনেত্রী নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে অভিষেক হয়েছে, খবরটি পুরনো। নতুন খবর হল তার প্রথম চলচ্চিত্র প্রেমী ও প্রেমীতে চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তিনি। আবদুল আজিজ ও অশোক পতি পরিচালিত যৌথ প্রযোজনার চলচ্চিত্রটিতে একটি গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রে অভিনয় করতে সম্মতি জানিয়েছেন মৌসুমী। গত ১০ মে গুলশানের একটি রেস্টুরেন্টে জাজ মাল্টিমিডিয়া ও এসকে মুভিজের ব্যানারে নির্মিতব্য এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষর করেন তিনি।

মৌসুমী বলেন, ‘প্রেমী ও প্রেমীর গল্প পড়ে ভালো লেগেছে আমার। আমার চরিত্রটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ, তাই কাজটি করতে আগ্রহী হয়ে উঠেছি। জাজের সঙ্গে এটা আমার প্রথম কাজ। আশা করছি প্রেমী ও প্রেমী ভালো একটি চলচ্চিত্র হবে।’ ফারিয়া বলেন, ‘নিজের প্রথম চলচ্চিত্রেই মৌসুমীর মতো একজন দর্শকপ্রিয় নায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জীবনের সেরা অর্জন বলে মনে করি। ভাবতেই ভীষণ ভালো লাগছে তার সঙ্গে একই চলচ্চিত্রে কাজ করব। আমার কেবলই মনে হচ্ছে বারবার আমি একজন শিক্ষকের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি, যার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পাব।’আগামী ১২ জুন থেকে স্কটল্যান্ডে টানা এক মাসেরও বেশি সময় নিয়ে চলচ্চিত্রটির শুটিং হবে। প্রেমী ও প্রেমীর গল্প লিখেছেন আবদুল্লাহ জহির বাবু ও পেলে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

একই চলচ্চিত্রে মৌসুমী-ফারিয়া

আপডেট টাইম : ০৫:৫৮:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০১৫