ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সুইডেনে বারবার কোরআন অবমাননায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৬১ বার

সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।  শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সুইডেনে পবিত্র কোরআনের প্রকাশ্যে অবমাননার আরেকটি ঘৃণ্য কাজের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মতপ্রকাশের স্বাধীনতার আড়ালে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের ইসলামফোবিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তির বিষয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করে।

ইসলাম শান্তি ও সহিষ্ণুতার ধর্ম। বাংলাদেশ বিশ্বাস করে, যেকোনো পরিস্থিতিতে ধর্মের স্বাধীনতাকে সমুন্নত ও সম্মান করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে বাংলাদেশ সংশ্লিষ্ট সকলকে অযৌক্তিক উস্কানি থেকে বিরত থাকতে আহ্বান জানিয়েছে।

এর আগেও সুইডেনের পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশ নিন্দা জানিয়েছিল। ওই ঘটনার প্রতিবাদে ঢাকার সুইডিশ দূতাবাসের কূটনীতিককে তলবও করা হয়েছিল।

এরপর গত ২০ জুলাই সুইডেনে আবারও কোরআনের অবমাননা করা হয়েছে। এ ঘটনায়ও নিন্দা জানিয়ে বিবৃতি দিল বাংলাদেশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সুইডেনে বারবার কোরআন অবমাননায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ

আপডেট টাইম : ০৭:৪৬:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩