ঢাকা ০২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

হিজরি নববর্ষের প্রথম জুমায় আকসায় মুসল্লিদের ঢল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৪৩ বার

বিশ্ব মুসলিম উম্মাহর প্রথম কেবলাখ্যাত ফিলিস্তিনের পবিত্র মসজিদুল আকসায় হিজরি নববর্ষের প্রথম জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। নামাজে বিভিন্ন প্রান্ত থেকে সমাগত মুসল্লিদের ঢল নামে। গত শুক্রবার অনুষ্ঠিত জুমার নামাজে ইসরাইলি দখলদার বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে ৫০ হাজারের বেশি মুসল্লি অংশ নেন। এ সপ্তাহে জুমার নামাজের ইমামিত করেন মসজিদুল আকসার খতিব শায়খ মোহাম্মদ হুসাইন।জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, নতুন হিজরি সনের প্রথম জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু  হয়। আল কুদস (জেরুসালেম) ও অন্যান্য স্থান থেকে আগত ৫০ হাজারের বেশি মুসল্লি জুমার নামাজ পড়েছেন। ফিলিস্তিনিদের চলাচল গতিরোধ করতে আল কুদস শহরে ইসরাইলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়। জুমার খুতবায় শায়খ হুসাইন উপস্থিত মুসল্লিদের মসজিদে অবস্থান অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলেন, পবিত্র মসজিদুল আকসা রক্ষার দায়িত্ব সব মুসলিমের। পবিত্র এ ভূমি দখলের জন্য ফিলিস্তিন জাতির বিরুদ্ধে ইসরাইল সব ধরনের হীন ষড়যন্ত্র করে যাচ্ছে। সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে মুরাবিতদের এখানে অবস্থান করতে হবে। তাহলে ফিলিস্তিনের পবিত্র এ স্থানের বিজয় নিশ্চিত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

হিজরি নববর্ষের প্রথম জুমায় আকসায় মুসল্লিদের ঢল

আপডেট টাইম : ০৭:২০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩