ঢাকা ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

অবৈধ সরকারের কারণেই জীবনের নিরাপত্তা নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৩৫৫ বার

বর্তমান ক্ষমতাসীন সরকার অবৈধ। যার কারণে দেশে গণতন্ত্র নেই, মানুষের জীবনের নিরাপত্তা নেই। বিরোধী দলের ওপর মিথ্যা দোষ না দিয়ে জঙ্গিবাদ সমস্যার সমাধানে জাতীয় ঐক্য প্রয়োজন। আর একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনলে সব সমস্যার সমাধান হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
ঢাকার রামকৃষ্ণ মিশন মঠের স্বামী গুরু সেবানন্দকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় মিশনটি পরিদর্শন করেন বিএনপির একটি প্রতিনিধিদল। প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
ড. মোশাররফ বলেন, রামকৃষ্ণ মিশনে চিঠি দিয়ে হত্যার হুমকিতে সারাদেশের জনগণও উদ্বিগ্ন। জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী কিছু লোককে টার্গেট করে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। অথচ সরকার বিরোধী দল দমনে ব্যস্ত থাকায় জঙ্গিরা ধরাছোয়ার বাইরে থেকে যাচ্ছে । উগ্রবাদ ও জঙ্গিরা একের পর এক মানুষ হত্যা করে যাচ্ছে। সরকার কোনো তদন্ত না করেই বিএনপির ওপর দোষ চাপিয়ে দিচ্ছে।
খন্দকার মোশাররফ বলেন, এক সপ্তাহ সাঁড়াশি অভিযান করেও পুলিশ যেসব জঙ্গি ধরেছে তাদের সংখ্যা খুবই কম। কিন্তু নিরীহ মানুষের সংখ্যা অনেক।
পরিদর্শনের সময় বিএনপি নেতাদের মধ্যে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

অবৈধ সরকারের কারণেই জীবনের নিরাপত্তা নেই

আপডেট টাইম : ১০:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬