ঢাকা ০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদ: বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ পেনশনের টাকা আত্মসাতের অভিযোগ, অডিট কর্মকর্তা ইশরাত বরখাস্ত দুই মুসলিম নারী সাংবাদিককে থানায় নিয়ে পেটাল দিল্লি পুলিশ ‘সনাতন ধর্মাবলম্বীরা ‘ভোট ব্যাংক’, এ কৃত্রিম মিথ ভেঙে চুরমার হয়েছে’ : স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিতে ক্ষমতার দাপট দেখানো মানুষের অভাব নেই: মান্না ২ মন্ত্রী আসার খবরে বদলে গেল হাসপাতালের পরিবেশ, অবাক রোগীরা বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সমুদ্রপাড়ে নতুন লুকে দীঘি, ভক্তদের কৌতূহল তুঙ্গে আবারো মেসিকে ফেরাতে চায় আর্জেন্টিনা

মদনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • ১৫২ বার

মদন (নেত্রকোণা) প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় সমাবেশে যাওয়ার পথে নেত্রকোণার মদনে বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে মদন-কেন্দুয়া সড়কের বাররী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে নেত্রকোণার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, বিএনপি নেতা ও সাবেক নায়েকপুর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার হীরা, নায়েকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, চানগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি ফকির রাহিম উদ্দিন, যুবদল নেতা গোলাম মোত্তুজা খান পাখি, নূরুল আমীন, দেলোয়ার জাহান রতন, কামরুল আলম ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক আতাউল হক হিমেল।

মদন উপজেলা বিএনপি নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশে যোগ দিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা ঢাকায় যাত্রা শুরু করে। কিন্তু সমাবেশ যাতে বিএনপির নেতাকর্মীরা অংশ নিতে না পারে সে জন্য পুলিশ শুক্রবার (২১ জুলাই) রাতে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়ে গ্রেপ্তারকান্ড চালায়। এই গ্রেপ্তারকান্ডে মদন-কেন্দুয়া সড়ক থেকে মদন উপজেলার বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

মদন উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসেন রুবেল জানান, জেল জুলুম ও ধরপাকড় করে কোনো দিন আন্দোলনকে ঠেকানো যায় না। দলীয় পোগ্রামে অংশগ্রহণ করতে মদন থেকে ঢাকা আসার পথে যুবদল ও মূল ধলের ৮ নেতা কর্মীকে গ্রেপ্তার করছে পুলিশ। আমি এর তিব্র নিন্দা জানাই।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, তারুণ্যের সমাবেশে অংশ নিতে সারাদেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা শুক্রবার থেকে ঢাকার উদ্দেশ্য রওনা করে। সমাবেশে যাওয়ার পথে আমার ৮ নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। আমি এই গ্রেপ্তারকান্ডের তীব্র নিন্দা জানাই এবং তাদের নিঃশর্ত মুক্তি চাই।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তাওহীদুর রহমান জানান, আওয়ামীলীগের সাথে বিএনপির সংঘর্ষের ঘটনার মামলার ৬ আসামি ও হেরন বিল নিয়ে সংঘর্ষের ২ আসামিকে শুক্রবার রাতে গেপ্তার করা হয়েছে। তাদেরকে শনিবার নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় আহত জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী স্কয়ার হাসপাতালে

মদনে বিএনপি ও অঙ্গ সংগঠনের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩