ঢাকা ১০:২১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কোরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ১৫১ বার

সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ইরাক। কোরআন পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলার কয়েক ঘণ্টার মাথায় রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলো।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সুইডেন থেকে তার দেশের চার্জ ডি’ অ্যাফেয়ার্সকেও প্রত্যাহার করেছেন। এছাড়া ইরাকের মাটিতে সুইডিশ টেলিকম কোম্পানি এরিকসনের ওয়ার্ক পারমিট স্থগিত করা হয়েছে।

চলতি মাসের শুরুর দিকে সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। বৃহস্পতিবার স্টকহোমে ইরাকি দূতাবাসের সামনে পুনরায় কোরআন পোড়ানোর পরিকল্পনার কথা জানানো হয়। এর প্রতিবাদে স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ইরাকের প্রভাবশালী শিয়া নেতা মোকতাদা আল সদরের সমর্থকরা বাগদাদে সুইডিশ দূতাবাসের সামনে বিক্ষোভ করে। শত শত বিক্ষোভকারী বাগদাদে সুইডিশ দূতাবাসে হামলা চালায়। বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেয়ালের ওপরে উঠে পড়ে এবং ভেতরে অগ্নিসংযোগ করে।

ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় থেকে একটি বিবৃতিতে সুইডিশ দূতাবাসে হামলার নিন্দা জানানো হয়। তবে ‘সুইডেনের মাটিতে পবিত্র কোরান পোড়ানোর ঘটনার পুনরাবৃত্তি ঘটলে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা হবে’ বলেও হুমকি দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কোরআন পোড়ানো: সুইডেনের রাষ্ট্রদূতকে বহিষ্কার করলো ইরাক

আপডেট টাইম : ০১:৪৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩