ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ আ.লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার ন্যান্সির তৃতীয় সংসারেও বিচ্ছেদ, ঘোষণা দিলেন নিজেই হজযাত্রীদের চূড়ান্ত নিবন্ধনের শেষ সময় ১০ ডিসেম্বর আলেমরাই সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর: ধর্মমন্ত্রী ফ্রি ওয়াইফাইয়ের ফাঁদ, তথ্য ও অর্থ সুরক্ষিত রাখবেন যেভাবে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূসের বাড়িতে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানুয়ারি থেকেই শিশুদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেবে সরকার বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর নির্ধারণসহ ছয় সুপারিশ

হি‌রো আলমকে নিয়ে টুইট, ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৪৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ১৫২ বার

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অস‌ন্তোষ প্রকাশ ক‌রেন।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মো‌মেন বৃহস্পতিবার রাতে বলেন, ‘আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডে‌কে‌ছি। ত‌বে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত মিশনপ্রধান এসেছেন। আমরা তা‌কে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে, আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েকজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে’।

মন্ত্রী ব‌লেন, ‘তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব‌্যবহার ক‌রে টুইট বার্তা দেওয়ার ক্ষেত্রে কোড অব কনডাক্ট (কূটনৈতিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি’।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস নিন্দা জানান।

উল্লেখ্য, গত ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নতুন এনআইডি পেতে কোথায় যাবেন, লাগবে যেসব কাগজ

হি‌রো আলমকে নিয়ে টুইট, ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব

আপডেট টাইম : ০১:৪৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩