ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

সৌর বিদ্যুতে চলবে দেশের সব সেচযন্ত্র, কমছে উৎপাদন খরচ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
  • ১৭৭ বার

২০৩০ সালের মধ্যে দেশে ডিজেলচালিত সেচ-পাম্প থাকবে না। এসব চলবে সৌরশক্তিতে। সংশ্লিষ্টরা বলছেন, এতে কমবে ডিজেল আমদানির ব্যয়, রক্ষা পাবে পরিবশেও।

কৃষি উৎপাদনে বিশেষ করে ধান আবাদে সেচের ব্যবহার বেশি হয়। আর সেচকাজে সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে স্যালো ইঞ্জিন বা অগভীর নলকূপ। আর এসব অগভীর নলকূপের তিন-চতুর্থাংশই ডিজেলচালিত। ২০২২-২৩ অর্থবছরে শুধু সেচের জন্য দেশে ডিজেল খরচ হয়েছে প্রায় ১৪ লাখ টন।

বিপুল এই ডিজেল পুরোটাই আমদানি-নির্ভর। সরকারকে এখাতে ব্যয় করতে হচ্ছে বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা। পাশাপাশি ডিজেল ইঞ্জিনের কারণে ক্ষতি হচ্ছে পরিবেশের। তাই ডিজেলচলিত সব সেচপাম্পকে পর্যায়ক্রমে সৌর বিদ্যুৎচালিত পাম্পে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সররকার।

এখন পর্যন্ত দেড় হাজারের বেশি সৌর সেচ পাম্পে অর্থায়ন করেছে ইডকল। এখাতে ব্যাপক অর্থায়নের পরিকল্পনা সংস্থাটির।

বিদ্যুৎ বিভাগ বলছে, সৌর সেচ প্রকল্প এতোদিন পর্যন্ত খুবই ধীর গতিতে চলছে। এখন কাজের গতি বাড়ানো হবে। যাতে ২০৩০ সালের মধ্যে সব ডিজেলচালিত পাম্পকে সৌরশক্তিতে রূপান্তর করা যায়।

পাওয়ার সেল মহাপরিচালক মোহাম্মদ হোসইন বলেন, “ আগামী ২-৩ বছরের মধ্যে ৪৫ হাজার সোলার ডেডিকেশন পাম্প বসানো হবে। ২০৩০ সালের মধ্যেই ডিজেল ভিত্তিক পাম্পগুলোকে সোলারে কনভার্ট করা হবে।”

সেচ মৌসুম শেষে বন্ধ থাকবে সৌরবিদ্যুতচালিত সেচ পাম্প। তাই সেই সময় উৎপাদিত সৌর বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের উদ্যোগ নেয়া হবে।

মোহাম্মদ হোসইন বলেন, “এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে নেয়া হবে এবং যিনি ওই সোলারের মালিক তিনি এই বিদ্যুৎ বিক্রি করে বাড়তি পয়সা পাবেন।”

সৌরশক্তির সেচ পাম্প ব্যবহারে কৃষকের খরচ অনেক কমে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

সৌর বিদ্যুতে চলবে দেশের সব সেচযন্ত্র, কমছে উৎপাদন খরচ

আপডেট টাইম : ০১:৩১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩