ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

মাঝ আকাশে পাইলট অসুস্থ, উড়োজাহাজ অবতরণ করালেন যাত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
  • ১৫৪ বার

মাঝ আকাশে উড়োজাহাজের পাইলট অসুস্থ হয়ে পড়েন। উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন এটাতে থাকা যাত্রী। ওই যাত্রী উড়োজাহাজটি রানওয়ের বাইরে একটি দ্বীপে অবতরণ করাতে পারলেও এটি দুর্ঘটনার শিকার হয়।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে শনিবার এই ঘটনা ঘটেছে। খবর ওয়াশিংটন পোস্টের।

খবর অনুসারে, শনিবার সন্ধ্যার দিকে ম্যাসাচুসেটসের পশ্চিম তিসবরির মার্থাস ভিনইয়ার্ড বিমানবন্দরের কাছে উড়োজাহাজটি দুর্ঘটনার শিকার হয়।

২০০৬-পাইপার মেরিডিয়ান মডেলের ছোট উড়োজাহাজটির ৭৯ বছর বয়সী পাইলট অবতরণের আগ মুহূর্তে অসুস্থ হয়ে পড়েন। তখন উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন সেটাতে থাকা একমাত্র নারী যাত্রী। এটি অস্বাভাবিক অবতরণ করে। উড়োজাহাজটির বাম পাখা ভেঙে দ্বিখণ্ডিত হয়ে যায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর পাইলট এবং উড়োজাহাজে থাকা নারী যাত্রীকে হাসপাতালে নেওয়া হয়। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি। পাইলটের অবস্থা খারাপ হওয়ায় তাকে বোস্টন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। উড়োজাহাজে থাকা নারী যাত্রীকে স্থানীয় হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়।

অঙ্গরাজ্য পুলিশ, জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এবং ফেডারেল অ্যাভিয়েশেন অ্যাডমিনিস্ট্রেশন দুর্ঘটনার তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

মাঝ আকাশে পাইলট অসুস্থ, উড়োজাহাজ অবতরণ করালেন যাত্রী

আপডেট টাইম : ০১:০২:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩