ঢাকা ১০:৩১ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩
  • ১৬৪ বার

ইউরোপের উত্তরাঞ্চলে বেড়ে গেছে গরম। এরই মধ্যে শুরু হয়েছে দাবদাহ। তাপমাত্রায় নতুন রেকর্ড হতে পারে। গরমের কারণে এবার রোমসহ ১৬ শহরে রেড অ্যালার্ট জারি করেছে ইতালি।

ইতালির আবহাওয়া বিভাগের বরাতে শনিবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, রেড অ্যালার্ট বা বিশেষ সতর্কতা জারি করা শহরের মধ্যে রয়েছে ফ্লোরেন্স ও বোলোগনা।

এ তালিকায় থাকা সিসিলি ও সারদিনিয়া শহরে তাপমাত্রা ৪৯ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে। রেড অ্যালার্ট জারি করা মানে, সেসব শহরের সবাই দাবদাহের ঝুঁকিতে রয়েছেন। এমনকি সুস্থ ব্যক্তিরাও।

ইতালির সরকার বলছে, বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যেন কেউ সরাসরি রোদে না যায়। এ ছাড়া বয়স্কদের বিশেষ খেয়াল রাখতে বলা হয়েছে। শুধু ইতালিতে নয়, গ্রিস ও স্পেনেও অত্যধিক গরম অনুভূত হচ্ছে। এর মধ্যে গ্রিসে ঘুরতে যাওয়া ভ্রমণকারীরা সংকটে পড়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ইতালির ১৬ শহরে রেড অ্যালার্ট জারি

আপডেট টাইম : ১১:২৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩