ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি, এ পর্যন্ত মৃত্যু ১০৩

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
  • ১৫৭ বার

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি। তিন এয়ারলাইনসের ১২৭টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন। এদিকে হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৩ জন মারা গেছেন।

বুধবার (১২ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইনসের মোট ১২৭টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি।

১২৭টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট সংখ্যা ৫০টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ফ্লাইট ৫২টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ২৫টি।

বুলেটিনে আরও বলা হয়, হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০৩ জন সৌদি আরবে মারা গেছেন। এর মধ্যে পুরুষ ৭৮, মহিলা ২৫ জন রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৮৫, মদিনায় ৫, জেদ্দায় ১, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় ১ জন মারা গেছেন।

সৌদি আরবের আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবে দাফন করা হয়। নিজ দেশে নিতে দেওয়া হয় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

কোন হজযাত্রী মক্কায় মারা গেলে মসজিদুল হারামে জানাজা হয়। আর মদিনায় মারা গেলে মসজিদে নববীতে জানাজা হয়। জেদ্দায় মারা গেলে জেদ্দায় জানাজা হয়। জানাজা শেষে মক্কার শারায়া কবরস্থানে, মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে অথবা জেদ্দায় কবরস্থানে দাফন করা হয়।

উল্লেখ্য, হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

দেশে ফিরেছেন ৪৮ হাজার ৬৫৬ জন হাজি, এ পর্যন্ত মৃত্যু ১০৩

আপডেট টাইম : ১০:২৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩