ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

টমেটো বিক্রেতার নিরাপত্তায় নিরাপত্তারক্ষী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ১৯৯ বার

ভারতজুড়ে টমেটোর লাগামহীন দাম বৃদ্ধিতে অতিপ্রিয় এই সবজিটি এখন অনেকের নাগালের বাইরে চলে গেছে। এমন পরিস্থিতিতে উত্তর প্রদেশের বারানসি শহরের লঙ্কা এলাকার একটি সবজির দোকানে দেখা গেছে বিচিত্র এক দৃশ্য। সেখানে মোতায়েন করা হয়েছে দুজন নিরাপত্তারক্ষী (বাউন্সার)। দোকানের মালিক বলছেন, টমেটোর দাম শুনে চটে যাচ্ছেন ক্রেতারা।

পরিস্থিতি সামাল দিতে তাই এ কৌশল নিয়েছেন তারা। খবর এনডিটিভি।

ওই সবজি বিক্রেতার নাম অজয় ফাউজি। তার আরেকটি পরিচয়ও আছে। তিনি ভারতের রাজনৈতিক দল সমাজবাদী পার্টির কর্মী। এর আগে তিনি দলটির প্রধান অখিলেশ যাদবের জন্মদিনে টমেটো আকৃতির কেকও কেটেছেন। অনেকের ধারণা, মূল্যস্ফীতির জন্য ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে কটাক্ষ করতেই নিজের দোকানে নিরাপত্তারক্ষী নিয়োগ দিয়েছেন অজয়।

অজয়ের দোকানে নিরাপত্তারক্ষীরা সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত থাকেন। তিনি প্রতি কেজি টমেটো বিক্রি করছেন ১৪০ থেকে ১৬০ রুপি দরে। অজয় বলেন, ‘টমেটোর দাম নিয়ে ক্রেতাদের বাগ্‌বিতণ্ডার কথা শুনেছি। আমার দোকানেও লোকজন এসে দর–কষাকষি করেন। এই বাগ্‌বিতণ্ডায় লাগাম টানতে আমি দোকানে উর্দিধারী দুজন নিরাপত্তারক্ষী রেখেছি। ’

নিজের দোকানে একটি প্ল্যাকার্ডও রেখেছেন অজয়। সেখানে গত ৯ বছরে নিত্যপণ্যের দাম বাড়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি। এই সময়জুড়ে ভারতে ক্ষমতায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার।

তবে কত বেতন দিয়ে নিরাপত্তারক্ষীদের নিয়োগ দেওয়া হয়েছে, তা জানাননি অজয়। শুধু এটুকু বলেছেন, ‘কেউই বিনা মূল্যে আপনাকে নিরাপত্তারক্ষী দেবে না। ’ আর নিরাপত্তারক্ষী মোতায়েনের ফলে কোনো সুবিধা পাওয়া যাচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে অজয় বলেন, তার দোকানে আগের মতোই ক্রেতা আসছেন। তবে দাম নিয়ে আগের মতো ক্ষোভ প্রকাশ করছেন না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

টমেটো বিক্রেতার নিরাপত্তায় নিরাপত্তারক্ষী

আপডেট টাইম : ০৯:৩০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩