ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : শহীদ উল্লা খন্দকার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ১৫৩ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার বলেছেন, বিশ্বের শান্তিপূর্ণ দেশের সুচকে ১৬৩ দেশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ। আর এটি সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। তাঁর বলিষ্ট নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উন্নত শিখরে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়ণে ও কোটালীপাড়া তথ্য কেন্দ্রের আয়োজনে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে জনসংখ্যার অর্ধেকের চেয়ে বেশি নারী। এই নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। ১৯৯৬সালে শেখ হাসিনা সরকার প্রথম ক্ষমতায় এসে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়ণে কাজ শুরু করেন। এর আগে যারা ক্ষমতায় ছিল তারা নারী শিক্ষা বা নারীর ক্ষমতায়ণ নিয়ে কোন কাজ করেনি।

সাবেক এই সিনিয়র সচিব একটি বিশেষ রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  সারাদেশ নিয়ে ভাবেন। তিঁনি কোন বিশেষ এলাকার উন্নয়ন নিয়ে ভাবেন না। এর আগে যারা ক্ষমতায় এসেছে তারা শুধু দেশের বিশেষ বিশেষ এলাকার উন্নয়ন করেছেন।

উপস্থিত নারীদেরকে উদ্দেশ্যে করে মোঃ শহীদ উল্লা খন্দকার বলেন, যারা দেশে আগুন সন্ত্রাস করেছে আমরা তাদেরকে বর্জন করবো। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে টানা চতুর্থ বারের মতো দেশের প্রধানমন্ত্রী করবো। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠক অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা, সাবেক জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম হাজরা মন্নু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্যসেবা কর্মকর্তা খায়রুন নাহারসহ তথ্য কেন্দ্রে থেকে সুফলভোগী নারীরা বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

নারীদেরকে পশ্চাৎপদে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয় : শহীদ উল্লা খন্দকার

আপডেট টাইম : ০৯:২৫:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩