ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী দেশের স্বার্থে সংলাপে কোনো গিভ অ্যান্ড টেক নয় সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত : তথ্য প্রতিমন্ত্রী প্রত্যেক ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা পাকিস্তানের পার্লামেন্ট ভবন পরিদর্শন করলেন স্পিকার হাফিজ উদ্দিন তিন লাখ মেধাবী ছাত্রীকে সাইকেল দেবে সরকার, নিজেই চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী ৭ জেলায় এসপি পদে রদবদল ১৬ ডিসেম্বর ঘিরে বাংলাদেশবিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না : সৈয়দ এমরান সালেহ প্রিন্স বাংলাদেশসহ ১৪ দেশের পণ্যে নতুন করে পাল্টা শুল্ক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ৫-৬ কোটি টাকা ও ফ্ল্যাটের বিনিময়ে সাত খুন, নেপথ্যে জিয়াউল আহসান

যে দলই ক্ষমতায় থাকুক, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • ১৪৬ বার

যে দলই ক্ষমতায় থাকুক, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, এ রাষ্ট্র আমাদের সবার। ক্ষমতায় যে দলই থাকুক, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে। মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ল’ রিপোর্টার্স ফোরামের (এলআরএফ) নব-নির্বাচিত নেতারা। এ সময় তিনি এসব কথা বলেন। তিনি একইসঙ্গে গণমাধ্যমকর্মীদের রাষ্ট্র ও বিচার বিভাগের ক্ষতি হয়- এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার আহ্বান জানান। প্রধান বিচারপতি বলেন, ‘সাংবাদিকদের এ ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাক্ষাৎকালে প্রধান বিচারপতি অত্যন্ত আন্তরিক পরিবেশে ল’ রিপোর্টার্স ফোরামের নেতাদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন। প্রধান বিচারপতি বলেন, রক্ত দিয়ে এ দেশের স্বাধীনতা কেনা। দেশ স্বাধীন হয়েছে বলে আমরা স্বাধীন বিচার বিভাগ পেয়েছি। কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম থেকে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়েও এ পর্যায়ে এসেছি। তাই স্বাধীনতাকে অর্থবহ করতে সবাইকে দেশের কল্যাণে কাজ করতে হবে। তিনি বলেন, প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে মামলাজট নিরসনে সর্বাত্মক উদ্যোগ নিয়েছি। সারাদেশ সফর করে বিচারকদের মামলাজট নিরসনে ভূমিকা পালন ও দেশপ্রেম নিয়ে বিচারকাজ পরিচালনা করার নির্দেশনা দিয়েছি। বিচারপ্রার্থীদের কষ্ট লাঘবে সারাদেশে আদালত অঙ্গনে ন্যায়কুঞ্জ স্থাপনের কাজ চলমান। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ল’ রিপোর্টার্স ফোরামের নব-নির্বাচিত সভাপতি শামীমা আক্তার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি প্রশান্ত কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহাউদ্দিন আল ইমরান, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসি তানভী, কার্যনির্বাহী সদস্য শেখ মুহাম্মদ জামাল হোসাইন (শেখ জামাল), আবু নাছের ও এস এম সাকিল আহমদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রায় আড়াই লাখ ইমাম-মুয়াজ্জিনকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা রয়েছে : ধর্মমন্ত্রী

যে দলই ক্ষমতায় থাকুক, সবাই মিলে রাষ্ট্রকে এগিয়ে নিতে হবে: প্রধান বিচারপতি

আপডেট টাইম : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩