ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

ক্ষমতাসীনদের অনিচ্ছায় ডাকসু নির্বাচন হচ্ছে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬
  • ৩৯৮ বার

ক্ষমতাসীনদের অনিচ্ছার কারণেই ডাকসুর নির্বাচন হচ্ছে না মন্তব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ বলেছেন, ‘অনেক দিন থেকে ডাকসুর নির্বাচন হয় না। এর কারণ ক্ষমতাসীনরা বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিবেশ সৃষ্টি করেছে যাতে ডাকসুর নির্বাচন করা সম্ভব না হয়।’

সোমবার ঢাকা রিপোর্টার ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মনিরুজ্জামান মিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ নামের একটি সংগঠন।

অধ্যাপক এমাজউদ্দিন বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় যদি অসুস্থ হয়, তবে গোটা সমাজটাই অসুস্থ হয়ে যাবে। যে সেক্টরে যাবেন অধিকাংশ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করে বের হয়েছে। বাংলাদেশের এমন কোনো অর্জন নেই, যে অর্জনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ নেই।’

তিনি বলেন, ‘আলোকিত দেশ গড়তে আলোকিত সমাজ তৈরি করা দরকার। আর আলোকিত সমাজ তৈরি করতে এই ঢাকা বিশ্ববিদ্যালয়েরই প্রয়োজন। গণতান্ত্রিক ব্যবস্থার মূল মন্ত্রটাই শিখতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এমন বিশ্ববিদ্যালয়ে যেন কোনো অযোগ্য ভিসি বসানো না হয়। তাহলে সমাজ অন্ধকারে ঢেকে যাবে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু যোগ্য ব্যক্তির পরিবর্তে অযোগ্য শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে বলেও এসময় তিনি অভিযোগ করেন।

‘জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহ মোহাম্মাদ আবু জাফর, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আব্দুস সালাম, জাতীয় মানবাধিকার সংস্থার সভাপতি মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

ক্ষমতাসীনদের অনিচ্ছায় ডাকসু নির্বাচন হচ্ছে না

আপডেট টাইম : ০১:২২:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০১৬