ঢাকা ০২:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্ক সফরে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীকে দুই বিষয়ে সতর্ক থাকতে বললেন মির্জা আব্বাস ১১ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ জনগণের প্রয়োজনে যেকোনো সময় আন্দোলনের ডাক: ডা. শফিকুর রহমান ইতিহাসের সেরা ২ নারী গোয়েন্দা ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেবেন পররাষ্ট্রমন্ত্রী কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী যুদ্ধ-পরবর্তী মধ্যপ্রাচ্য নিয়ে পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, লক্ষ্য কী দক্ষিণখানে অস্ত্র-মাদকসহ কিশোর গ্যাংয়ের ৭ সদস্য গ্রেপ্তার

বিশ্ব কাঁপানো নারীদের তালিকায় মালালা ইউসুফজাই ও বেনজির ভুট্টো

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
  • ১৪১ বার

ফ্রান্সের বিখ্যাত ম্যাগাজিন মেরি ক্লেয়ারে সম্প্রতি প্রকাশিত বিশ্ব কাঁপানো নারীদের তালিকায় স্থান পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানি নারী মালালা ইউসুফজাই ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।

পাকিস্তানি এই দুই নারীর ব্যাপারে ম্যাগাজিনটিতে বলা হয়েছে- তারা অনুপ্রেরণার উৎস। বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে তারা গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন। খবর জিও নিউজের।

পাকিস্তানে অনেক ডাক্তার, বিজ্ঞানী, মণীষী জন্ম নিলেও এসব ক্ষেত্রে নারীদের সংখ্যা অপ্রতুল। তবে ধীরে ধীরে এসব জায়গায় বাড়ছে নারীদের সফলতার হার। আন্তর্জাতিকভাবে তারা স্বীকৃতি অর্জনে সক্ষম হচ্ছেন।

ফ্রান্সের এই ম্যাগাজিনটিতে বিশ্বের ৬০ জন নারীর তালিকা প্রকাশিত হয়েছে; যাদের মধ্যে আছেন রাজনৈতিক নেতা, মানবাধিকারকর্মী, বিজ্ঞানীসহ বিভিন্ন শ্রেণির মানুষ।

মেরি ক্লেয়ারে বেনজির ভুট্টো সম্পর্কে লেখা হয়েছে- তিনি ১৯৮৮ সালে পাকিস্তানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে তার পিতার সরকারকে উৎখাত করার পর তিনি পাকিস্তান পিপলস পার্টির নেতৃত্ব উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তিনি উন্মুক্ত (ওপেন) নির্বাচনের জন্য জোর দিয়েছিলেন এবং সন্তান প্রসবের মাত্র তিন মাস পরে জয়ী হয়েছেন।

মালালার অর্জনের বর্ণনা দিয়ে ম্যাগাজিনটি লিখেছে- ইউসুফজাই তালেবানের গুলিতে প্রাণে বেঁচে গেছেন এবং তারপর থেকে মানবাধিকার, শিক্ষা ও নারী অধিকারের মুখপাত্র হয়েছেন। ২০১৪ সালে তিনি নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন।

ম্যাগাজিনটির তালিকায় উল্লিখিত মহিলাদের মধ্যে আরেও রয়েছেন- অপরাহ উইনফ্রে, মেরিল স্ট্রিপ, গ্লোরিয়া স্টেইনেম, জেন অস্টেন, মায়া অ্যাঞ্জেলো, রানী দ্বিতীয় এলিজাবেথ এবং ইন্দিরা গান্ধী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘দেশে যদি তেলই না থাকে, তাহলে লংমার্চের গাড়ি কি তেলে চলে না এমন প্রশ্ন ছুড়ে দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশ্ব কাঁপানো নারীদের তালিকায় মালালা ইউসুফজাই ও বেনজির ভুট্টো

আপডেট টাইম : ১০:২৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩